প্লাস্টিক পণ্য রফতানির আয়ে উচ্চ প্রবৃদ্ধি
বৈশ্বিক সংকটের মধ্যেও দেশের প্লাস্টিক পণ্যের রফতানি আয় উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) সময়ে প্লাস্টিক পণ্যের রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪০ দশমিক ১২ শতাংশ। আর একই সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেশি হয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। ....
